বিজ্ঞাপন

সিরাজগঞ্জে চোর সন্দেহে যুবককে গাছের সাথে বেঁধে মারপিট

সিরাজগঞ্জে চোর সন্দেহে এক যুবককে আটক করে গাছের সাথে রশি দিয়ে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকার ধোপাকান্দি ন্যাশনাল ফুডসিটি হোটেলের সামনে আটক করে মারপিট করা হয়।

আটক যুবক বাবু (৩০) নলকা ইউনিয়নের সেনগাতী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটা দেখার পর, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে চোর সন্দেহে ওই যুবককে ধরে মারপিট করে ছেড়ে দিয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, হোটেল মালিক ধোপাকান্দি গ্রামের আদুস সাত্তারের ছেলে আলহাজ ফরিদুল ইসলামের নির্দেশে সন্দেহভাজন ওই যুবককে ধোপাকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সাইদুল গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং একই গ্রামের আকবর আলীর ছেলে রিপন লাঠি দিয়ে মারপিট করেন।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এঘটনায় হোটেল মালিক আলহাজ ফরিদুল ইসলাম মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

দ্রত ঘটনার নির্দেশ দাতা আলহাজ্ব ফরিদুল ইসলাম সহ জরিতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ, আটক এক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন