বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপারসহ একযোগে ১৩ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারসহ ১৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। বর্ণিত এসব কর্মকর্তাদের আগামী ২২ ও ২৯ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণের নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় পরদিন থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

পাশাপাশি একই প্রজ্ঞাপনে র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে। এ ছাড়া বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পৃথক দু’টি প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে), এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলির পাশাপাশি নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন