বিজ্ঞাপন

মার্কিন কোম্পানি এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এলএনজি কার্গোর অভাবে বুধবার (১৯ আগস্ট) টার্মিনালটিতে গ্যাসের মজুত ফুরিয়ে যায়। এতে বর্তমানে শুধু মহেশখালীর সামিটের সরবরাহ সচল রয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সবশেষ রাত ৮টা পর্যন্ত কেবল সামিটের সরবরাহ ছিল ৫৬ কোটি ঘনফুট। সবমিলিয়ে এই সময় পর্যন্ত মোট সরবরাহের পরিমাণ ২১৮ কোটি ঘনফুট। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে সরবরাহের পরিমাণ ১৬২ কোটি ঘনফুট।

কক্সবাজারের মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের ওপর নির্ভর করতে হবে। এর ফলে সারা দেশে গ্যাস সংকট বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে কারিগরি সমস্যার কারণে গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মার্কিন কোম্পানি এক্সিলারেটের টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তখন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট থেকে সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ওই সময় শুরুতে সামিট থেকে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস দেয়া হলেও রাতে ধাপে ধাপে তা বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : জরুরি ভিত্তিতে ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন