বিজ্ঞাপন

ঝুঁকি এড়াতে সতর্ক করেছে অ্যাপল

ডিভাইসে যদি হঠাৎ করে সতর্কবার্তা দৃশ্যমান হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এমনটাই বলেছে অ্যাপল কর্তৃপক্ষ। এই সতর্কবার্তা সাধারণ সাইবার হামলার জন্য নয়। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে মানোন্নত ভাড়াটে স্পাইওয়্যার হামলা পরিচালনা করা হয়। এতে সন্দেহ হলে অ্যাপল এ ধরনের নোটিফিকেশন পাঠায়।

বিজ্ঞাপন

সতর্কবার্তা দেশে দেশে
কিছুদিন হলো ১১০টি দেশের অনেকের কাছে এমন সতর্কবার্তা প্রেরণ করেছে সংস্থাটি। তবে এ ধরনের হামলা সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে পরিকল্পনা করা হয়। অনেকে কখনও এমন হামলার মুখোমুখি নাও হতে পারেন।

সংস্থার নোটিফিকেশন
সংস্থার এমন নোটিফিকেশনের প্রধান উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্যক্তির ডিভাইসে স্পাইওয়্যার হামলা চালানো হতে পারে।
এমন সন্দেহ হলে অ্যাপল তাকে আগেই সতর্ক করে। সাধারণ সাইবার অপরাধের তুলনায় 
এ ধরনের আক্রমণ অনেক বেশি জোরালো হয়। যার পরিচালনায় বড় অঙ্কের অর্থ ও বিশেষ কারিগরি সক্ষমতার প্রয়োজন হয়। 
কর্তৃপক্ষ বলছে, অনেক সময় এ ধরনের স্পাইওয়্যার বেশিদিন সক্রিয় থাকতে ব্যর্থ হয়। একে দ্রুত শনাক্ত করে প্রতিরোধ করা দুরূহ হয়ে পড়ে। এর আগে রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক ও সমাজকর্মীর মতো নির্দিষ্ট ব্যক্তি লক্ষ্য করে এমন হামলার পরিকল্পনা করার ঘটনা শনাক্ত হয়েছে।

যা করা জরুরি
অ্যাপল এমন সতর্কবার্তা পেলে অ্যাকাউন্ট ও ডিভাইস সুরক্ষিত করার জন্য অতিরিক্ত কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। এর মধ্যে রয়েছে লকডাউন সক্রিয় করা। বিশেষ প্রয়োজনে 
বিশেষজ্ঞ সংস্থার সহায়তা নিতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন
সাধারণ ব্যবহারকারীর কয়েকটি বিষয় মেনে চলা আবশ্যক। ডিভাইসে সব সময় সর্বশেষ সফটওয়্যার আপডেট রাখা উচিত। এ ছাড়া ডিভাইসে পাসকোড, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করা প্রয়োজন। অ্যাপল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার সঙ্গে জোরালো ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। 
সম্ভব হলে পাসকি ব্যবহার করা শ্রেয়। অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে শুধু অ্যাপ স্টোর ব্যবহার করতে হবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, অজানা ব্যক্তির পাঠানো কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজ্ঞাত অ্যাটাচমেন্টে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। অনেক সময় সাধারণ সতর্কতাই ডিভাইস ও ব্যক্তির তথ্য সুরক্ষা দেয়।

পড়ুন:দেশের বাজারে সোনার দামে বড় লাফ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন