ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন এমপি আমির হামজা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সংসদ সদস্য।
বুধবার রাত সাড়ে এগারোটার দিকে দেবাশীষ দত্তের কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাসায় পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে একথা বলেন তিনি।
পরে সেখান থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের আমির হামজা বলেন, দেখে আসলাম সাক্ষাৎ করে আসলাম। আমাদের সরকারি যেটুকু সাহায্য আছে আমি দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে মেয়েটির লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায় আমরা সর্বোচ্চটা দেখছি। উনাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে খোঁজখবর নেব আমার পিএ কে দিয়ে, আমার যারা পার্সোনাল আছে তাদেরকে দিয়ে।
এসময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে তা করবো। এছাড়া তার একটি একটি ছোট্ট কণ্যা রয়েছে তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে। আমরা জাতি ধর্মবর্ন বুঝি না, আমরা আগে মানুষ ভাবি। আমাদেরকে আল্লাহ বের করেছে মানুষের কল্যানের জন্য। আমরা মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করছি।
পড়ুন : দেশের বাজারে সোনার দামে বড় লাফ
সা/


