বিজ্ঞাপন

ঢাকার বায়ুমান সূচক আজ সহনীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। সকাল পৌনে ১০টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৯৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য পাওয়া যায়।

এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির একিউআই স্কোর ২২৭। ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের রাজধানী নয়াদিল্লি ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই।

আইকিউ এয়ারের সূচক একটি শহরের বায়ুর তাৎক্ষণিক মান তুলে ধরে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে তা ‘মাঝারি বা সহনীয়’।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, যেভাবে ভোট দেবেন সাংসদরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন