বাংলাদেশের তরুণ-তরুণীদের বিক্রয় পেশায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে Limerick Resources Ltd. (LRL) ও E-Learning and Earning Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
MoU-এর আওতায় তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষায়িত Sales Professionals Skill Development Project গ্রহণ করা হবে। Limerick Resources প্রকল্পের ধারণাপত্র, বাজার বিশ্লেষণ, প্রশিক্ষণ কারিকুলাম এবং দক্ষ প্রশিক্ষক ও বিশেষজ্ঞ সরবরাহে কাজ করবে। অন্যদিকে E-Learning and Earning Ltd. প্রকল্পের প্রয়োজনীয় সরকারি নথিপত্র প্রস্তুত, দেশব্যাপী প্রশিক্ষণ অবকাঠামো ও IT সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
দুই প্রতিষ্ঠান যৌথভাবে টেন্ডার ও প্রকল্প বাস্তবায়ন, প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় বিনিয়োগে কাজ করবে। প্রকল্পের অগ্রগতি তদারকির জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি Joint Steering Committee গঠন করা হবে।
প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হলে প্রকল্পটি বাংলাদেশের তরুণদের বিক্রয় ও বিপণন খাতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারকে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ Limerick Resources Ltd.-এর পক্ষে চেয়ারম্যান ফাহিম সিনহা এবং E-Learning and Earning Ltd.-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিলেন।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
আর/


