র্যাব ৫ ও ১০ যৌথ অভিযানে ৪৮ লক্ষ টাকার ডাকাতি মালামালের মূল আসামীকে আটক হয়েছে। গত ১ জুলাই গভির রাতে ওই ডাকাতি হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন একটি হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ একটি সংবাদ বিজ্ঘপ্তির মাধ্যমে জানায়, গত ১লা জুলাই আনুমান রাত ৩.২০ টার সময় সিলেট জেলা থেকে দুটি ট্রাকে ৩৮টি মহিষ রাজশাহী সিটি হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাজশাহীর পুঠিয়া থানাধীন রাজশাহী-নাটোর মহাসড়কে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল মহিষবোঝাই ওই ট্রাকের গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও মহিষের ব্যবসায়ীদের জিম্মি করে ১৯টি মহিষসহ ট্রাকটি নিয়ে যায়। ভুক্তভোগীদের নাটোরের বড়াইগ্রাম থানাধীন নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
ডাকাতি হওয়া ১৯টি কালো রঙের মাঝারি আকারের মহিষের আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। এছাড়া ছয় চাকার ট্রাকটির মূল্য প্রায় ২৫ লাখ টাকা। মোবাইল ফোনসহ সব মিলিয়ে ডাকাতি হওয়া মালামালের আনুমান মূল্য ৪৮ লাখ টাকা।
আটককৃত জুয়েল রান সানি (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জুয়েল রানা ওই ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব।
পড়ুন : বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে দুই রোহিঙ্গা নারী আটক


