বিজ্ঞাপন

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, আহত শিশু

নেত্রকোনার কলমাকান্দায় মর্মান্তিকৎএক সড়ক দুর্ঘটনায় মুন (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার তিন বছর বয়সী খালাতো বোন রাফা মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার কলমাকান্দা-চত্রংপুর-রঘুরামপুর সড়কের মুন্সিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন কলমাকান্দা সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে। সে কলমাকান্দা পূর্ব বাজারের মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা বাজারের ভাড়া বাসা থেকে তিন বছর বয়সী খালাতো বোন রাফা মনিকে সঙ্গে নিয়ে নিজ গ্রাম রঘুরামপুরের উদ্দেশে রওনা দিয়েছিল মুন। পথে মুন্সিবাড়ি সংলগ্ন পাকা সড়কে পৌঁছালে তারা হঠাৎ দুর্ঘটনার শিকার হয়।

মাসুম নামে স্থানীয় এক অটোরিকশা চালক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, চলন্ত অবস্থায় হঠাৎ করেই মুন ও শিশু রাফা মনি ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল পরীক্ষা-নিরীক্ষা শেষে মুনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় শিশু রাফা মনির ডান হাত ভেঙে গেছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে নকল ও ডিউটি ফ্রি অবৈধ সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন