বিজ্ঞাপন

কালিয়াকৈরে নিজ বাড়িতে নারীকে ছুরিকাঘাত

গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়িতে শাহনাজ আক্তার (৪৮) নামে এক নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।  আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহনাজ আক্তার উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত শমসের আলীর মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষ শাহনাজ আক্তারের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। 

শাহনাজের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় শাহনাজ আক্তারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মজিবুল ইসলাম জানান, আহত নারীর পেট, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর জখমের কারণে তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পড়ুন: আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন