বিজ্ঞাপন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জের সাধারণ মানুষ, পথচারী ও রিকশা শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগষ্ট) সকালে শহরের এস এস রোডে সর্বস্তরের মানুষের মধ্যে বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না প্রমুখ।

এ সময় আসলাম উদ্দিন বলেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাই ধন্যবাদ। তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের উত্তরবঙ্গের অভিভাবক। রাজনীতিতে তাঁর ত্যাগের কথা সারাদেশের মানুষ জানেন। তিনি দেশের সর্বোচ্চ সম্মানিত আসনে অসীন হবেন, এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা ছিল। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন। এই জয়ে শুধু আমরা নয়, গোটা উত্তরবঙ্গ মানুষ উচ্ছ্বসিত।’

খোরশেদ আলম মিন্টু বলেন, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় সিরাজগঞ্জের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান হিসেবে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।

পড়ুন : শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে হতে শিক্ষা গড়তে হবে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন