বিজ্ঞাপন

হবিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব সমাবেশ অনুষ্ঠিত

মজদুরী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দায়িত্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী আব্দুর রউফ বাহারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুজাম্মিল হোসাইন ও জেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খানের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের কর্মঘণ্টা ও সময়ের সঠিক বণ্টন করতে হবে। যখন-তখন শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। সকল শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আট ঘণ্টার বেশি কাজ করানো বন্ধ করতে হবে এবং প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারকে শ্রমিকদের এসব ন্যায্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। বিগত সরকারের আমলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে অনেককে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান এবং জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মাওলানা জামিল আহমদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, হবিগঞ্জ পৌর উপদেষ্টা আতিকুল ইসলাম সোহাগ এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিয়োগপত্র প্রদান, নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পড়ুন : শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে হতে শিক্ষা গড়তে হবে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন