বিজ্ঞাপন

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাংবাদিকদের মতবিনিময় সভা

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ও থানার ওসি ওমর ফারুক’র সাথে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মামার বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান শাহ এবং সাংবাদিক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার উন্নয়ন, সম্ভাবনা এবং নানাবিধ সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরতে টেলিভিশন সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বৃহত্তর জৈন্তা অঞ্চলের উন্নয়নে এই ইউনিয়নের সাংবাদিকরা বরাবরের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমি আশা রাখি।

তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক ও প্রশাসনের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কাজ তরান্বিত করা সম্ভব। অপসাংবাদিকতা রোধ করে পেশাদারিত্বের মান বজায় রাখতে তারা সকলের প্রতি আহ্বান জানান।উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল আলিম, গোয়াইনঘাট টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার কার্যকরী কমিটির সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যপদ্ধতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে এম. রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন