যশোর শহরের পালবাড়ি এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১৯৭ পিস অবৈধ সিরাপসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পালবাড়ি মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে পাবনাগামী ‘কাজী পরিবহন’ নামে একটি বাসে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে বাসে থাকা তিন যাত্রীর হেফাজত থেকে ৯৭ পিস উইনকোরেক্স ও ১০০ পিস স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার ওসমান গনি ও আব্দুল মান্নান এবং সিরাজগঞ্জ জেলার বাসিন্দা শফিকুল ইসলাম।
র্যাব জানায় উদ্ধারকৃত সিরাপসহ আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পড়ুন: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা
আর/


