বিজ্ঞাপন

দিনাজপুর সীমান্ত এলাকার যুবকদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদ বিতরণ

সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর সদর দপ্তর দিনাজপুরের উদ্যোগে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণে দর্শন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সুল হাসান খান। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা যেন নিজ উদ্যোগে ফ্রিল্যান্সিং বা স্থানীয় কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ দেওয়া হয়।

বক্তব্য প্রদানকালে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে এ ধরনের জনকল্যাণমূলক ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ৪২ বিজেপির অধিনায়ক লে :কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন