জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও এর সমাধান হবে ধীরগতিতে। একই সঙ্গে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আমির খসরু বলেন, জ্বালানি সংকট এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেই। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। তাই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।
পড়ুন: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা
আর/


