বিজ্ঞাপন

সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও সিএনজিচালিত আটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনার আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। নিহত অপর যুবকের নাম লালন মিয়া।

পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : দেশে ফিরেছে সাজুর মরদেহ, ভারতে রেবতীর শেষকৃত্য সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন