বিজ্ঞাপন

কালিয়াকৈরে ৫০০ কারা নির্যাতিত নেতাকর্মীকে সংবর্ধনা

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় কারাভোগ ও নির্যাতনের শিকার বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার ২২ আগষ্ট কালিয়াকৈর পৌর ভবন মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান।

এই সময় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন,অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির খান বলেন, “আপনারা জেল-জুলুম সহ্য করে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব।”

সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “আন্দোলনের ফসল হিসেবে আজ গণতন্ত্র ফিরে এসেছে। যারা দলের কঠিন সময়ে জেলে ছিলেন, তারাই দলের আসল সম্পদ। তাদের মূল্যায়ন করতেই আজকের এই সংবর্ধনা।”

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আবেগাপ্লুত হয়ে বলেন, “পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। জীবনের শেষ বয়সে এসে মিথ্যা মামলায় জেলও খেটেছি। কিন্তু মাথা নত করিনি।”

অনুষ্ঠানে কারা নির্যাতিত নেতাকর্মীদের অনেকে তাদের কারাজীবনের স্মৃতিচারণ করেন। এ সময় মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ কেউ স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

পরে বিএনপির নেতৃবৃন্দ কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

অনুষ্ঠানের সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন বলেন, “কালিয়াকৈরে বিএনপির ইতিহাসে ৫০০ কারা নির্যাতিত নেতাকর্মী রয়েছেন। তাদের ত্যাগ ও নির্যাতন সহ্য করার কারণেই আজ দল সুসংগঠিত হয়েছে।”

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কারা নির্যাতিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, রপ্তানি নিয়ে শঙ্কা—সরকারের কাছে বিকেএমইএ’র ৯ দফা দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন