অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তা।
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তার নাম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ২ ডিআইজিকে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন


