বিজ্ঞাপন

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয়রা জানায়, রোববার ওই জঙ্গলে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়া রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এসেছে ২১৫ কোটি ডলার

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন