বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে ৬ কর্মকর্তা নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)
প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছর (১ আগস্ট ২০২৬ তারিখে) হতে হবে
আবেদনের যোগ্যতা
- অন্যূন এমবিবিএস ডিগ্রি থাকতে হবে
- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে মেডিকেল প্রাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে
শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়
আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
পড়ুন: আবারও জাপান সাগরে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
ইমি/


