বিজ্ঞাপন

রাজবাড়ীতে যুবককে গলাকেটে হত্যার ঘটনায় ছোটভাইসহ গ্রেফতার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরের ভেতরে ফারুক শেখ (৪৬) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের ছোট ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা দা, পোশাক, মোবাইল ফোন ও মাস্ক।

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) বিকেলের দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সামসুল হক।

অতিরিক্ত পুলিশ সুপার জানান-গত ২২ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে গোয়ালন্দঘাট থানার জামতলা এলাকায় নিজ বসতবাড়ির শয়নকক্ষে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ফারুক শেখ। এ ঘটনায় নিহতের বাবা মো. খালেক শেখ (৭০) বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)এর একটি দল তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের ছোট ভাই বারেক শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে বারেক শেখ হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেন। পারিবারিক কলহ, তাদের মাকে মারধরের অভিযোগ এবং ফারুকের টাকা-পয়সা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে পুলিশের কাছে তিনি জানান।পরিকল্পনা বাস্তবায়নে বারেক শেখ দৌলতদিয়া এলাকার দুই পরিচিত আলমগীর হোসেন ও রুবেল শেখকে ৩ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে নিয়োগ করেন বলে জানা যায়।পরে গ্রেপ্তারকৃত রুবেল ও আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি রক্তমাখা ধারালো দা, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট, ব্যবহৃত মোবাইল ফোন এবং মাস্ক উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পড়ুন : পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার্যবণ্টন করলো মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন