বিজ্ঞাপন

সুনামগঞ্জে ৯২ বোতল ‘অফিসার চয়েজ’সহ গ্রেপ্তার ২ মিলল ৬৪ হাজার টাকার মদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯২ বোতল ভারতীয় ‘অফিসার চয়েজ’ মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৪ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর এলাকায় বিল্লাল মেকারের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে ফয়জুর রহমান (২৩) এবং সুনামগঞ্জ সদর উপজেলার দর্পগ্রাম (বায়ানগাঁও) এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. আল আমিন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মো. আঃ ছালাম ও এসআই মুহিব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৯২ বোতল ‘অফিসার চয়েজ’ মদ উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৯২ বোতল মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন:চোরাই মালামাল, অবৈধ মাদকদ্রব্য, মানব ও পশু ঔষধসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন