আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান।
পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। মুনিরের সফরে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়েও আলোচনা হতে পারে।
অন্য একটি সূত্রের ভাষ্য, ইসলামাবাদের সমঝোতা স্মারক, ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুথি ইস্যু নিয়েও ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন মুনির।
এদিকে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। এর জবাবে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে আসিম মুনিরের ইরান সফরকে আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
পড়ুন: নুসরাত হত্যা: ১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ
আর/


