বিজ্ঞাপন

নিজামপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৯নং নিজামপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আব্দুর রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শায়ের আরিফ রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী সাইফুল মোস্তফা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি আশরাফুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ সদর শাখার সভাপতি মাওলানা মোশাহিদ আলী আজাদী এবং নিজামপুর শাহ জালাল জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলালী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জননেতা মুশফিক আহমেদ, ৯নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মাহমুদ, সাংবাদিক জাহাঙ্গীর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবুল কাশেম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুর রহমান। বিশেষ বক্তা ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক রোহান রেজা।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ -এর জীবনাদর্শ মানবতার জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী -এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ -এর পবিত্র জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, যুবসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন