বিজ্ঞাপন

যমুনা সেতুর টোল প্লাজায় ৫ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জে ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হেরোইনের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার ল

পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু একটি জরুরী প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বলেন, সোমবার রাত সোয়া একটার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ছিলেন।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন