থানায় অভিযোগের ৮ দিন পার হলেও দশম শ্রেনীর ছাত্রীর কোন তথ্য খুজে পাইনি পুলিশ। গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে পিরিজপুর গ্রামের মো. হাসান আলীর মেয়ে মোছা. শিমলা খাতুন (১৬) কোচিং শেষে আর বাড়ি ফিরেনি। পরে নিখোজ ছাত্রীর পরিবার রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
সোমবার দুপুরে জেলায় একাধিক সাংবাদিকের কাছে অভিযোগ করে ভুক্তভোগীরা বলে, পিরিজপুর গ্রামের মাখন আলীর ছেলে মো. উজ্জ্বল ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর থেকে শিমলা খাতুনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়। গত ১৬ আগস্ট গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অপায়ন্তর গত ২১ আগস্ট পূনরাই অপহরণ মামলা (নং-২৯) দায়ের করা হয়। পরিবার তার মেয়েকে না পেয়ে বিভিন্ন দপ্তরে সহযোগিতার জন্য দ্বারস্থ হচ্ছে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুজন মিয়ার বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। থানা পুলিশ প্রযুক্তি সহযোগিতা নিয়ে দ্রুত অপরণকৃত ছাত্রীকে উদ্ধার করবে।
প্রসঙ্গত, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ওই ছাত্রীর বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলা হয়েছে। পুলিশ কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। অপরাধী যে হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

