হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেন্সকফ এলাকায় রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। ধারাবাহিক এসব প্রাণঘাতী হামলার পরও পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হলেও তাদের নিরাপত্তায় এগিয়ে আসেনি পুলিশ।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) জাতিসংঘ জানায়, পোর্ট-অ-প্রিন্সের কাছে কেন্সকফ এলাকায় রাতভর এই হামলা চালানো হয়। হাইতিতে জাতিসংঘের ইন্টিগ্রেটেড অফিস জানিয়েছে, হতাহত মানুষের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
ক্যারিবীয় দেশটির রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ পথের কাছে অবস্থিত পাহাড়ি এলাকা কেন্সকফ। গত বছর থেকে সেখানে সশস্ত্র গ্যাং প্রায় এক ডজন হামলা চালিয়েছে। এসব হামলার কারণে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
পড়ুন: আলোচিত আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
আর/


