বিজ্ঞাপন

সিলেট সীমান্তে ৭৩ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মেডিসিন, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি ও বিয়ারসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : মিরপুরে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসাকর্মী নিহত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন