আজ দুপুর সাড়ে বারোটায় সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মানববন্ধন করেছে ঐই কলেজের শিক্ষার্থীরা। সাতপাই বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়নব খাতুন কর্তৃক ফুটবল চাকু দিয়ে কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। শিক্ষার্থীরা জানান, গত ১৬ আগষ্ঠ প্রধানমন্ত্রী গোল্ডকাপ প্রতিযোগীতায় অংশ গ্রহনের জন্য মাঠে অনুশিলন চলাকালে পাশের প্রাইমারি স্কুলে একটি কক্ষে বলটি চলে যায়,এতে কক্ষে থাকা শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে ফুটবলটি চাকু দিয়ে কেঠে দেয় এবং শিক্ষির্থীদের নানাভাকে হুমকি দেয়। এরই প্রতিবাদে তারা মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করে।
বিজ্ঞাপন
পড়ুন:আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় মৃত্যুদন্ড ছাড়া মেনে নেব না: আছিয়ার মা
ইমি/


