বিজ্ঞাপন

২৬ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের এই দিনে

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোই একসময় ইতিহাসের অংশ হয়ে ওঠে। ভালো-মন্দ, প্রথম ঘটনা কিংবা মানবসভ্যতার নানা অভিশাপ-আশীর্বাদ—সবকিছুরই সাক্ষী ইতিহাস। অতীতের এসব ঘটনা আমাদের সামনে নতুন দিগন্তের পথ খুলে দেয়।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) ২০২৬। ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে। এ দিন জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি। পাশাপাশি বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনে।

চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।

ঘটনাবলি

১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।
১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ মুক্তি লাভ করে।
১৯৭০ - সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে।
২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।
২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম

১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনিকার ও সম্পাদক।
১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।
১৮৮০ - ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।
১৮৮৫ - বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইন্স।
১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক এবং দ্য মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী।
১৯২০ - ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।
১৯৫১ - এডওয়ার্ড উইটেন, ফিল্ডস পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১ - ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

মৃত্যু

১৭২৩ - আন্তেনি ভান লিউভেনহুক, ওলন্দাজ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক।
১৯১০ - উইলিয়াম জেমস, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।
১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক।
১৯৮২ - সুশোভন সরকার, প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক।
১৯৮৮ - মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
২০০৩ - বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।
২০০৬ - সুবোধ রায়, স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক।
২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিকশিল্পী।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন