হরমুজ প্রণালী এখনো সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ওমানের সঙ্গে সাময়িকভাবে জাহাজ চলাচলের বিষয়ে একটি চুক্তি হলেও প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হয়নি বলে জানান তিনি।
গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকে (এমওইউ) দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। নতুন করে কোনো জাহাজ মাইন পাতার চেষ্টা করলে সেটিকে ‘ধ্বংস’ করা হবে বলেও তেহরানকে সতর্ক করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের দীর্ঘদিনের এই হুমকি বন্ধে যুক্তরাষ্ট্র ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিচ্ছে। তেহরানের অবশিষ্ট আর্থিক উৎসগুলো বন্ধ করার পাশাপাশি সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর দ্রুত আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পড়ুন: ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ
আর/


