পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে আগুনের তাপ কমানোর জন্য পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।
উদ্ধারকর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ঠান্ডা করার কাজ চলছে।
পড়ুন : ক্রিটের দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
সা/


