বিজ্ঞাপন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।

পড়ুন : নেপালে আকস্মিক বন্যায় ১৬০ মরদেহ উদ্ধার, ৪০৩ জন নিখোঁজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন