বিজ্ঞাপন

চরফ্যাশনে আদালতে হাজিরা দিতে এসে হামলায় শিকার অধ্যক্ষ আবদুল মাজেদ

চরফ্যাশন চৌকি আদালতে আত্মসমর্পণ করতে এসে হামলার শিকার হয়েছেন ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ।২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় চরফ্যাশন চৌকি আদালতের সামনে অধ্যক্ষ মাজেদের উপর বাদি সুমন ও তার পরিবারের লোকজন মিলে এ হামলা করে। এ সময় কোর্টে অবস্থানরত জিআরও উকিল এবং কোর্ট পুলিশ তাকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

হামলায় শিকার অধ্যক্ষ মাজেদ বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে জমির বিরোধ নিয়ে একই এলাকার সুমন তার বিরুদ্ধে একটি মামলা করলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করতে আসেন তিনি। আদালত প্রাঙ্গণে মামলার বাদী তার নিকট আত্মীয়সহ ১০-১২ জন লোক নিয়ে আদালতের সামনে এ হামলা করে।
তিনি আরও বলেন,আমি ডাক চিৎকার দিলে আদালতের ভিতরে থাকা,কোর্ট দারোগা,জিআরও আইনজীবী ও আইনজীবীদের সহকারীরা এসে আমাকে উদ্ধার করে।
হামলায় আমি মারাত্মকভাবে আহত হলে প্রাথমিকভাবে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছি।

অধ্যক্ষ মাজেদের আইনজীবী এডভোকেট এনামুল হক রায়হান বলেন,ঘটনার বর্ণনা শুনে মহামান্য আদালত মামলার বাদি সুমনকে ৫০হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও জমি সংক্রান্ত মামলার রায়ে অধ্যক্ষ মাজেদকে ১৪লাখ টাকা জরিমানা করলেও এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন এই আইনজীবী ।

আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান সাংবাদিককে বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরফ্যাসন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমিজ উদ্দিন বলেন আদালত হচ্ছে জনসাধারণের নিরাপদ আশ্রয়স্থল এখানে মানুষ নিরাপত্তা না পেলে কোথায় নিরাপত্তা পাবে।

তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলা কারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। অন্যথায় এ আদালতের প্রতি জনসাধারণের কোন আস্থা থাকবে না।

এব্যাপারে চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট হয়রত আলী হিরনের বক্তব্য নিতে ফোন দিলেন, তিনি বলেন, আমি মাকে নিয়ে হাসপাতালে আছি।পরে ফোন দিয়েন।

পড়ুন:নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ: সালিশ শেষে যুবকের মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন