জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল শুকতারা সংঘের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে নজরুল স্মরণসন্ধা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন শুকতারা সংঘের সাবেক সভাপতি ইবনে খালিদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, শুকতারা সংঘের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আদিলুজ্জামান, সাবেক নাট্য সম্পাদক আব্দুল বারী খোকন, সাহিত্য সম্পাদক মাহবুব মাষ্টার । সংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অবিনাশ চন্দ্র দাম, ওস্তাদ আলোক কুমার পাল । বক্তারা কবি নজরুলের ৫০ তম প্রয়াণ দিবসে কোভিদ আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। আগামী দিনে যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনকর্তার জোর দাবি জানান। আলোচনা সভা শেষে নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পড়ুন:সিরাজগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ইমি/


