বিজ্ঞাপন

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ফোরামের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২০০ জন চিকিৎসা সেবা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দিনব্যাপী এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসাপত্র নিয়েছেন ২০০ জন, বিভিন্ন পরীক্ষা করেছেন ১২০ জন ও প্রায় ২০০ জন ঔষধ নিয়েছেন।

এই আয়োজনে চিকিৎসা সেবা দেয় ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)-এর পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন- প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা) এবং ডিসিআর-এর ৩০ জনের চিকিৎসক টিম।

হেলথ ক্যাম্পে যাবতীয় ঔষধ সরবরাহ করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। আর খন্দকার টি’র সৌজন্যে ছিল চা-কফির ব্যবস্থা।

সন্ধ্যায় এই ক্যাম্পে স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মাদের অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্গাপুরে বরযাত্রীর অপেক্ষায় কনে, বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন