বিজ্ঞাপন

দুই কিডনি বিকল, দুই চোখ অন্ধ—বাসু বনিকের পাশে মানবতার হাত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মঠের পুকুর পাড় এলাকার বাসিন্দা বাসু বনিক দুই কিডনি বিকল ও দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে বাসু বনিকের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কবির হোসেন মৃধা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির হোসেন মৃধার উদ্যোগে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল-মুজাহিদ মল্লিক এবং বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আল আমিন।

তাদের যৌথ উদ্যোগে বাসু বনিকের চিকিৎসার জন্য নগদ অর্থ তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ সময় অসুস্থ বাসু বনিকের চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন