বিজ্ঞাপন

শিশু রেজোয়ানকে নতুন ভ্যানের আশ্বাস ইউএনওর, অপরাধীদের ধরতে মাঠে পুলিশ

পিতার সামান্য আয়ের একমাত্র সম্বল ভ্যানটি নিয়ে সকালে বের হয়েছিল ১৪ বছরের শিশু রেজোয়ান। কিশোরগঞ্জের উত্তর বাহাগড়ী ডাঙ্গাপাড়া গ্রামের অলিয়ার হোসেনের ছেলে রেজোয়ান স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

বিজ্ঞাপন

​আজ সকালে তারাগঞ্জ বাজারে ভ্যান নিয়ে আসলে দুই যাত্রী ৫০০ টাকা ভাড়ায় সৈয়দপুরে যাওয়ার জন্য তাকে রাজি করায়। কিছু কেনাকাটা করে ফেরত আসার কথা বলে রেজোয়ানকে নিয়ে সৈয়দপুরে আসে তারা। সেখানে পৌঁছানোর পর মালামাল বিক্রির লোক ‘নামাজ পড়ছেন’ বাহানা দিয়ে রেজোয়ানকে পান কিনে আনার জন্য পাঠায় ওই দুই ব্যক্তি। পান কিনে ফিরে এসে রেজোয়ান দেখে, যাত্রীবেশী দুই প্রতারক তার ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে।

​সম্বল হারিয়ে রাস্তায় শিশুটির কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নাগরিক টেলিভিশনের অনলাইন পেজে প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

​সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা শিশু রেজোয়ানকে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

​একই সাথে, খবর পেয়েই সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেজোয়ানকে নিরাপদে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনে। যাত্রীবেশী এই প্রতারক ও চোর চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন