বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। শুক্রবার (২৮ আগস্ট) প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮০ দশমিক ১৯ ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। পরে বুধবার দাম কমে দাঁড়ায় ৬১৬ ডলার।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য বলছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৩৩ দশমিক ৭ শতাংশ। আর ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭৪ দশমিক ২ শতাংশ।

মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা থাকলেও সুদের হার বাড়লে সাধারণত এর আকর্ষণ কমে। এর কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না।

ওভারসি-চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (ওসিবিসি) মূল্যবান ধাতু কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, বিনিময়-বাণিজ্যভিত্তিক তহবিল ও ফিউচারসে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়া, যুক্তরাষ্ট্রের আর্থিক বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ এবং সরকারি খাতের ধারাবাহিক স্বর্ণ কেনার কারণে এর দাম এখনও সমর্থন পাচ্ছে। তবে দামের নিম্নমুখী সমন্বয়ের ঝুঁকি রয়েছে।

পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন