টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রাতুল সিকদার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার দেওহাটা-মির্জাপুর সড়কের বাইমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল সিকদার উপজেলার কদিম দেওহাটা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে মির্জাপুর থেকে দেওহাটার দিকে আসার পথে রাতুল সিকদার পথিমধ্যে বাইমহাটি এলাকায় মোও্বাকিন বাস এলোপাতাড়ি চালানোর কারণে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রাতুল সিকদারকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাতুল সিকদারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

