বিজ্ঞাপন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল

‎সুনামগঞ্জ পৌরশহরের আপ্তাব নগর এলাকায় সদর থানার ওসি রতন সেখ (পিপিএম)’র নেতৃত্বে মাদক, জোয়া, ইয়াবাও গাঁজার বিরুদ্ধে সচেতনতা মুলক মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে পৌরশহরের আপ্তাব নগর এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে স্লোগানে স্লোগানে গণ মিছিলে মাদক বিরোধী স্লোগান দেন ওসি রতন সেখ।

জানা যায়, আপ্তাব নগর এলাকার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ওসি। নামাজের পর মসজিদের মুসল্লিদের সাথে নিয়ে মাদক বিরোধী সচেতনতামুলক আলোচনা সভা করেন সদর থানার ওসি। পরে মাদক স্পটে নামাজের পর মসজিদ থেকে স্থানীয় সকল শ্রেণীর জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে ওসি রতন সেখের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় মাদকমুক্ত সমাজ গড়তে এবং আপ্তাব নগর মাদক স্পটকে জিরো ট্রলারেন্স করতে আপ্তাব নগর তিন নং ওয়ার্ডের সকল পেশার মানুষেরা ওসি রতন সেখের সাথে স্লোগানে স্লোগানে গণ মিছিলে যোগ দেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, স্লোগানে স্লোগানে মুখরিত ছিল আপ্লাব নগর এলাকার মহল্লা।

ওসি রতন সেখের এই উদ্যোগ দিন দিন যেমন মানুষকে সচেতন করে তুলছে তেমনি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্তা তৈরী হচ্ছে। ওসি রতন সেখের চলমান কার্যক্রমবঅব্যাহত থাকবে এমনটাই আশাবাদী সাধারণ মানুষের।

বিজ্ঞাপন

‎পড়ুন : দুই বছর পর পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন