বিজ্ঞাপন

স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায়, কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে নাদিম হোসেন নাদিম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কামরাঙ্গাচালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাদিম হোসেন রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

তিনি কালিয়াকৈরের কামরাঙ্গাচালা এলাকায় নসরুল ইসলামের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। পাশাপাশি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে নাদিম নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি স্বজনদের নজরে এলে তারা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে ভাড়া বাসা থেকে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন