বিজ্ঞাপন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মদনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর প্রজন্মের হাতে সবুজের বার্তা’- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মদন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু আমাদের চারপাশের পরিবেশকেই সবুজ করে না, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

সরকারের এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হতে পেরে এবং নিজের হাতে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার সার্বিক পরিবেশ রক্ষায় এবং সবুজায়ন বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

পড়ুন : বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন