মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৯)-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গার এম এ বারী সড়কের সিএন্ডএফ টাওয়ারে সংগঠনের প্রধান কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনি ও সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম (মনা)। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা), বেনাপোল কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খানসহ অনেকে।
এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, দেশের বিভিন্ন কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল ও ভোমরা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এবং Federation of Bangladesh Customs Associations (FBCA)-এর নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোংলা বন্দরকে ঘিরে কাস্টমস্ এজেন্টদের কার্যক্রম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করা সম্ভব।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররাফ হোসেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কর্মকর্তা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, দেশের বিভিন্ন কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, FBCA-এর নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পড়ুন : এপিএম টার্মিনালসের ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে চেম্বারের স্বাগত


