বিজ্ঞাপন

রাজধানীতে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক ব্যবসা

ঢাকা মহানগরের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সময় বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার নগদ অর্থসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি জানায়, ডিএনসির মহাপরিচালক মোঃ হাসান মারুফ এর সার্বিক দিকনির্দেশনায় এবং উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান এর নেতৃত্বে ৫টি আলাদা টিম ঢাকা মহানগরীর কড়াইল বস্তিতে সাড়াশি অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে কবুতর মমিনের কবুতরের দোকান, তার পরিচালিত সমিতি ঘর, তার পরিচালিত বিকাশের দোকান এবং তার বসত ঘরে তল্লাশি চালিয়ে পরিমাণ মাদক ও মাদক বিক্রির অর্থ জব্দ করা হয়। কবুতর মমিনের স্ত্রী নরুন্নাহারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অর্থ নিজস্ব বিকাশ চ্যানেলের মাধ্যমে লেনদেন করত।

ঘটনাস্থল থেকে হেরোইন-৬১০ গ্রাম, ইয়াবা-২৫৩ পিস, বিদেশী মদ-২ বোতল গাঁজা-২০০ গ্রাম ও মাদক ব্যবসার নগদ টাকা-৪৩,০৬,১৪০/- (তেতাল্লিশ লক্ষ ছয় হাজার একশত চল্লিশ) টাকা জব্দ করা হয়েছে।

আটককৃত আসামিরা হলেন, মোঃ রানা (৩৮), নুরুন্নাহার (কবুতর মমিনের স্ত্রী) (৪০), ও মোঃ আশরাদুল ইসলাম (২৮)।

ডিএনসি জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক মোঃ ইমদাদুল হক খাঁন, (পরিদর্শক, গুলশান সার্কেল) বাদি হয়ে বনানী থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও একই অভিযানে মাদক সেবন করা অবস্থায় ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন