বিজ্ঞাপন

বিল অব এন্ট্রি ছাড়াই কার্গো কমপ্লেক্স থেকে ৩০ কোটি টাকার পণ্য উধাও!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে কোনো Bill of Entry দাখিল ও কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৫৬ কার্টন, ১ হাজার ৯৬২ কেজি পণ্য উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ আবু হানিফ ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

যা ঘটেছে

সংশ্লিষ্ট চালানের Airway Bill No. 784-69253365। সূত্রের দাবি, চালানটির বিপরীতে কোনো Bill of Entry দাখিল না করেই সম্পূর্ণ ৫৬ কার্টন পণ্য কার্গো এলাকা থেকে বের করে নেওয়া হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট গুদামে এসব পণ্যের কোনো অস্তিত্ব নেই। চালানটিতে ছিল Mobile Phone Set, Mobile Phone CKD/SKD, LCD, আমদানি নিষিদ্ধ Electric Cigarette এবং Cigarette Banderole Roll সহ উচ্চমূল্যের ও উচ্চ শুল্কের পণ্য।

বড় প্রশ্ন নিরাপত্তা নিয়ে

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত স্থান থেকে Bill of Entry ও কাস্টমস ডকুমেন্টেশন ছাড়াই ১ হাজার ৯৬২ কেজির ৫৬ কার্টন পণ্য কাস্টমস, কার্গো ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে কীভাবে বের হলো—এ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এ ঘটনার সঙ্গে অভ্যন্তরীণভাবে কারা জড়িত তাও খতিয়ে দেখার দাবি উঠেছে।

তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি

ঘটনার সত্যতা উদঘাটনে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা CCTV footage, Warehouse Inventory, Cargo Movement Record, Gate Pass ও Delivery Record অবিলম্বে সংরক্ষণ ও তদন্তের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে মোঃ আবু হানিফ ও তার সিন্ডিকেটসহ এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাইকে চিহ্নিত করে অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি মামলাসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

পড়ুন: ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন