জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমীকে আহ্বায়ক, মাওলানা সাজ্জাদ হোসাইনকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা মনোয়ার হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতি ইসমাঈল সরকার, হাফেজ আব্দুল আলিম, মুফতি সাইফুল ইসলাম, হাজী মু. শাহীন, মাওলানা হুমায়ুন রশিদ, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা রুহুল আমিন।
সাংগঠনিক প্রজ্ঞাপনে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর শাখার কাউন্সিল অধিবেশন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মহানগরীতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়, নবগঠিত কমিটি মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করতে কাজ করবে।
এ তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
পড়ুন:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন
ইমি/


