বিজ্ঞাপন

ত্রিশালের উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে সময়ের মূল্য দিয়ে কাজ করুন: এমপি লিটন

সময়ের মূল্য দিয়ে ত্রিশালের উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার জন্য সকল দপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের আহ্বান জানান ময়মনসিংহ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানের জন্য সবসময় পাশে থাকবো। বর্তমান বিএনপি সরকার কথা কাজে মিল রেখে দেশের উন্নয়নে কাজ করে এগিয়ে যাচ্ছে।

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জিয়াউল বারী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জামিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন প্রমুখ।

পড়ুন : র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন