ফটিকছড়ি উত্তর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও দেশীয় চোলাই মদ সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) রাত ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—বাগানবাজারের ২ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামানের ছেলে নুর আলম (৪০) এবং শোভনছড়ির মৃত আবদুর ছোবহানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬)।
অভিযানকালে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, এ ঘটনায় মোট দুটি মামলা করা হয়েছে। দুইজনের কাছ থেকে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়।
পড়ুন : র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
সা/


